বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে একদিনে দুই লাশ উদ্ধার!

নবীনগরে একদিনে দুই লাশ উদ্ধার!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভেলানগর গ্রামের মৃত বাবর আলী’র ছেলে হোসেন মিয়া (৫০) ও উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে সুজন মিয়া (৪০) নামের
দুই ব্যক্তির মৃতদেহ বৃহস্পতিবার সকালে নবীনগর থানা পুলিশ উদ্ধার করেছে।

জানা গেছে,দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হওয়া উপজেলার রতনপুর গ্রামের দিনমজুর সুজন মিয়া বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার ভোরে রতনপুর পূর্ব পাড়া চকবাজারের পাশ্ববর্তী একটি পুকুরের দক্ষিণ পশ্চিম কোনাতে সুজনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। উদ্ধারকালে সুজনের শরীরে ও মাথায় একাধিক আঘাতে চি‎হ্ন
রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। অপরদিকে করোনাকালীন সময়ে বিদেশ ফেরত নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ড ভেলানগর গ্রামের হোসেন মিয়া গতকাল বুধবার সন্ধ্যায় স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে ইমার্জেন্সি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার তানভীর সালাম জানান,হোসেন মিয়া আগে থেকেই হার্ট ফেইলর ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। হাসপাতালে আনার পর আমরা প্রাথমিক চিকিৎসা শেষে রেফার করার মুহুর্তে তিনি মারা যান।

রতনপুর গ্রামের সুজন মিয়ার খুনের ঘটনায় অত্র ইউপি চেয়ারম্যান জিএস রুহুল আমিন জানান, সুজনের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকের মামলা রয়েছে,যা বর্তমানে চলমান।তবে আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিরা বেরিয়ে আসুক।দুটি লাশ উদ্ধারের ঘটনায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, দুটি মৃতদেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com