বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে আইএমইডি সচিব নবনির্মিত রেঞ্জ কমান্ড এ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন

ময়মনসিংহে আইএমইডি সচিব নবনির্মিত রেঞ্জ কমান্ড এ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন

২১ অক্টোবর /২০ইং বৃহস্পতিবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নবনির্মিত “রেঞ্জ কমান্ড এ্যান্ড কন্ট্রোল সেন্টার” পরিদর্শন করেন। তিনি প্রযুক্তির সহায়তায় রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশিং কার্যক্রম মনিটরিং পদ্ধতি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। জানা যায় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম এর পরিকল্পনায় এবং সার্বিক দিক নির্দেশনায় প্রযুক্তি নির্ভর মনিটরিংয়ের জন্য রেঞ্জ কমান্ড এ্যান্ড কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়।

যেখানে রয়েছে 1| Crime Investigation Digital monitor System(CIDMS) 2| Vehical Tracking ২। Vehical Tracking System(VTS) 3| Que Management Machine এর মাধ্যমে জনতার পুলিশ কর্মসূচী ৪। CCTV ক্যামেরা মনিটরিং ৫। Social Media Monitoring এর মত অত্যাধুনিক প্রযুক্তি যার মাধ্যমে রেঞ্জাধীন পুলিশি কার্যক্রম মনিটরিং সহ জনগনের পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে। CIDMS এর মাধ্যমে পুলিশি রেসপন্স টাইম মনিটরিং সহ এলাকা ভিত্তিক অপরাধের ধরণ চিহ্নিত করে সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে দিক নির্দেশনা প্রদান করা হয়।
VTS এর মাধ্যমে রেঞ্জাধীন জেলা সমূহের পেট্রোল টিমের অবস্থান নির্ণয় করে দ্রুত ঘটনাস্থলে পেট্রোল টিম পাঠানো হয়।

Que Management Machine জনতার পুলিশ কর্মসূচীর মাধ্যমে থানায় আগত সেবা প্রার্থীরা দ্রুত সময়ের মধ্যে সেবা পাচ্ছেন এবং জিডি কার্যক্রম সহজীকরণ হয়েছে। CCTV এর মাধ্যমে রেঞ্জাধীন থানা সমূহের কার্যক্রম ২৪/৭ মনিটরিং করা হয়। Social Media Monitoring সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৪/৭ মনিটরিং করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল হাসান, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ, জনাব সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ অফিস, ময়মনসিংহ, জনাব মুহাম্মদ বাছির উদ্দিন, পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলঃ), রেঞ্জ অফিস, ময়মনসিংহ, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com