বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজগঞ্জে সেশনজট মুক্ত ও অটোপ্রমোশনের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে সেশনজট মুক্ত ও অটোপ্রমোশনের দাবিতে মানববন্ধন

সেশনজট মুক্ত ও অটোপ্রমোশনের দাবিতে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ জেলা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন ও সিরাজগঞ্জে অবস্থানরত সাধারণ মেডিকেল শিক্ষার্থীবৃন্দ।

গত বুধবার বেলা ১১ টার সময় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা শান্তিপূর্ণ ভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা বলেন করোনার কারনে তারা প্রায় আট মাস পিছিয়ে পরেছেন। এমতাবস্থায় তাদের সেশন লস এর কথা বিবেচনা না করেই গত ১৪ই অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর থেকে লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয় ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ১ম ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষা নেয়ার কথা।

মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছেন স্কুল কলেজ খোলার এখনও সময় হয়নি।সেখানে করোনার ২য় ঢেউ এর সময় মেডিকেলের প্রফেশনাল পরীক্ষা নেওয়া অনেকটাই অবিবেচক সিদ্ধান্ত বলে মনে করেন শিক্ষার্থীরা।

এভাবে পরীক্ষা নেওয়া হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে দেশের হাজার হাজার হবু ডাক্তার।

তাই তাদের স্বাস্থ্যর কথা বিবেচনা করে সেশনজট নিরসনে বিকল্প পদ্ধতি হিসেবে অটোপ্রোমশন ও পরবর্তী ফেজ এর অনলাইন ক্লাস শুরুর অনুমতি দেওয়ার জন্য দাবি জানান তারা##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com