বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
না ফেরার দেশে চলে গেলেন বোয়ালমারীর বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম ছরোয়ার মৃধা

না ফেরার দেশে চলে গেলেন বোয়ালমারীর বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম ছরোয়ার মৃধা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা
আওয়ামীলীগের দুঃসময়ের কাণ্ডারি, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চতুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম ছরোয়ার মৃধা (৮২) বার্ধক্যজনিত কারনে ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।)

তিনি পঁচাত্তর পরবর্তী সময় আওয়ামী রাজনীতির চরম দুর্দিনে সাবেক সংসদ আব্দুর রউফ মিয়ার সাথে দলকে শক্তহাতে সামাল দেন । ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯১ সাল থেকে ২০০২ খ্রীঃ পর্যন্ত দশ বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া ৯৮ সালে নির্বাচিত হন চতুল ইউনিয়নের চেয়ারম্যান। এ ছাড়া নানা সামাজিক সংগঠনের কর্ণধারের দায়িত্ব পালন করেন তিনি।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ আব্দুর রহমান।

এ ছাড়া ফরিদপুর ১ আসনের সাংসদ মনজুর হোসেন,আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য ও সাবেক সংসদ কাজী সিরাজুল ইসলাম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আলীম মোল্যা শোক প্রকাশ করেছেন।

তিনি ২ ছেলে ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার জানাজার নামাজ ২২ অক্টোবর বিকাল ৩ টায় বোয়ালমারী ছোলনা গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com