ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌর সভার আগামী নির্বাচনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আগামীতে নির্বাচন করবে আকতারুল ইসলাম । বলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছেন ।
অত্র ওয়ার্ডে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হাজি আয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন আজিম উদ্দিন,রাণীশংকৈল দাখিল মাদরাসার সুপার সুপারেনটেন্ডেন্ট, মোবারক হোসেন,সাঃ সম্পাদক ৬ নং ওয়ার্ড বি,এন,পি বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর, বিশিষ্ট ব্যবসায়ী আবু লায়ন সরকার, আরো বক্তব্য রাখেন অলিউর রহমান, নূর ইসলাম, ওয়াহেদুল রহমান,সইফুল ইসলাম,শুক্কুর আলী, প্রমুখ ।
এতে বক্তারা বলেন আক্তারুল ইসলাম নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ এবং ভালো ব্যক্তি । তাকে আমরা এবার নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত করবো ইনশাআল্লাহ । এ বিষয়ে আকতারুল ইসলাম বলেন আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি । আর আমি যদি অত্র ওয়ার্ডে নির্বাচিত হয় তাহলে , রাস্তা ঘাট থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ করবো ।
এর আগে আমি যত টুকু পেরেছি এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, করোনা কালে অসহায় মানুষের পাশে সাধ্য মত সাহায্য করার চেষ্টা করেছি । এলাকার অযোগ্য রাস্তা ঘাট নিজ অর্থায়নে ইট খোয়া দিয়ে মানুষ চলাচলের সুবিধা করে দিয়েছি । এবং সুখে দুঃখে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ।
Leave a Reply