বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলুর দাম বেঁধে দিয়ে দাম নিয়ন্ত্রণের চেস্টা সরকারের ভুল সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের ব্যর্থতা: জিএম কাদের

আলুর দাম বেঁধে দিয়ে দাম নিয়ন্ত্রণের চেস্টা সরকারের ভুল সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের ব্যর্থতা: জিএম কাদের


দাম বেঁধে দিয়ে কখনই মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, আলুর দাম বেধে দিয়ে দাম নিয়ন্ত্রণ করার চেস্টা সরকারের ভুল সিদ্ধান্ত। এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতা। এতে গুটি কতেক ব্যবসায়ী সিন্ডিকেট করে আলু থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

বুধবার দুপুরে তিনি রংপুরে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এসময় প্রেসিডিয়াম সদস্য রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৩ আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদ, মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জাহিদুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন লিটন, রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমীন সুমনসহ জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জিএম কাদের বলেন, অল্প কিছু সংখ্যক ব্যবসায়ি আলুর সমস্ত ব্যবসাটাকে নিজেদের হাতের মধ্যে নিয়ে নিজেদের মধ্যে আনডারস্টান্ডিং করে বাজারটা ম্যানপুলেট করছেন। এবং সরকারের নিয়ন্ত্রণহীনতার কারনে সেটি করতে দেয়া হচ্ছে বলে আমি মনে করি। ফলে সরকার দাম বেঁধে দেয়ায় তা কার্যকর হচ্ছে না।

তিনি আরও বলেন, যখন সিন্ডিকেট চক্রটি আলুর দাম বাড়িয়েদিয়েছিল। তখনই বাজার মনিটরিং ও হিমাগারগুলোতে নজরদারি বাড়িয়ে সরবরাহ ঠিক রাখতে পারলে আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে যেতো না। এখানে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যর্থ। দাম বেঁধে দেয়ায় সিন্ডিকেটটি লাভবান হবে। তিনি বলেন মার্কেট কখনই সরকারের নির্দেশ অনুযায়ী কার্যকর হয় না। সরবরাহ না থাকলে দামত বাড়বে। সেটি নিশ্চিত না করে সরকার আলু দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত ভুল। আমি শুরু থেকেই বলেছিলাম এটি ভুল সিদ্ধান্ত এটি কার্যকর হবে না।


জিএম কাদের বলেন, আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, সরকার আলুর দাম বেধে দিলেই সেই দামে মার্কেট চলবে না। মুক্তবাজার অর্থনীতিতে এটা হয় না। সরবাহের সাথে চাহিদার সামঞ্জস্য করতে পারলেই কেবল দাম এমন একটি জায়গায় যাবে যেটি সঠিক।

দেশের আইনশৃংখলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করেই দেশে বিভিন্নভাবে ধর্ষনের ঘটনা বেড়ে গেছে। আমরা বারবার এই প্রতিবাদ করেছি। সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড করার দাবি জানিয়েছি। তবে শাস্তি মৃত্যুদ- করা হয়েছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, ধর্ষনসহ যেকোন অপরাধের যে অপরাধী যে দলেরই হোক না কেন, যেখান থেকেই আসুক। ধনী হোক দরিদ্র হোক, কোন কিছুই দেখা উচিৎ না। আইন সকলের জন্যই সমান এবং সেটা যদি ব্যহত হয়, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা মনে করি এটি নিশ্চিত করবে সরকার।

এছাড়াও তিনি রংপুর সদরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট দেয়ার দাবি জানান।

লালমনিরহাট যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে থেকে তিনি রংপুরের দর্শনার পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com