বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলা বন্দরে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি পৌঁছেগেছে।

মোংলা বন্দরে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি পৌঁছেগেছে।

রাশিয়া থেকে মোংলা বন্দরে এসে পৌঁছেছে পাবনার রূপপুর পারমাণকি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের মূল যন্ত্রপাতি নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল এবং একটি স্টিম জেনারেটর।
সমুদ্রপথে রাশিয়ান ফেডারেশনের ভলগা থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসব যন্ত্রপাতি ১৯ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় এসব যন্ত্রপাতি মোংলা বন্দরে পৌঁছে।

এসব যন্ত্রপাতি রাশিয়ান ফেডারেশনের সমুদ্রগামী জাহাজ থেকে বাংলাদেশের স্থানীয় বিশেষ বার্জে স্থানান্তর করা হবে।আশা করা হচ্ছে,আগামী ৫ নভেম্বর মোংলা বন্দর থেকে যাত্রা শুরু করবে।নদীপথে চাঁদপুর হয়ে আনুমানিক ২১ নভেম্বর পদ্মাপাড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় নবনির্মিত রূপপুর নৌ-বন্দরে পৌঁছাবে এসব যন্ত্রপাতি।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল এবং স্টিম জেনারেটরের মতো বড় ইক্যুপমেন্টের চালান দেশে পৌঁছানো প্রকল্পের একটি বড় অগ্রগতি।

২০১৩ সালের অক্টোবরে ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লির জন্য কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের উদ্বোধন করেন তিনি।
এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট ২০২২ সালে এবং একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট ২০২৩ সালে চালু হবে।সরকার ২০২৩ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রাশিয়ার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে মূল চুক্তি সই করে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন।চুক্তি অনুযায়ী, দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হবে এক লাখ কোটি টাকার কিছু বেশি (এক হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার)।বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে রুশ সহায়তায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com