বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার আসামি মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি থেকে বহিষ্কার

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার আসামি মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি থেকে বহিষ্কার

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র’র হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরী সভা বঙ্গবন্ধু চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রর হত্যাকাণ্ডের সঙ্গে গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম

জড়িত থাকার কারণে তাকে পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান ও দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ স্বাক্ষরিত বহিষ্কার আদেশে পত্র জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর

আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদিন আহমেদ। এদিকে শুভ্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যানএবং নিহতের পরিবারের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com