বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ৫০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুরে ৫০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার মূল হোতা সোলাইমান ভূঁইয়া ওরফে সোলাইমান মুন্সীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) গাজীপুর মহানগরীর চান্দরা গাছা ও বোর্ডবাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এ কারাদণ্ড দেন।

এছাড়া ওইসব এলাকার অনন্যা রহমানকে ২০ হাজার টাকা, হোসনে আরাকে এক লাখ, রাবেয়া আক্তারকে ৭০ হাজার, আয়নাল মিয়াকে ১০ হাজার, নূরজাহানকে ৫০ হাজার এবং হাসান স্টাইল অ্যান্ড ডিজাইন লিমিটেডের মালিক এ কে আজাদকে দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্নকরণের অংশ হিসেবে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

অভিযানকালে ওই এলাকায় তিনটি স্পটে তৃতীয় বারের মতো অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ব্যাসের আড়াই কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার পাইপলাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৫০০টি বাড়ির আনুমানিক ১ হাজার ৫০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া অবৈধ গ্যাস সংযোগ দেয়ার মূল হোতা সোলাইমান ভূঁইয়া ওরফে সোলাইমান মুন্সীকে ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে ছয়জন গ্রাহককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে প্রকৌশলী এস এম. আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ, মো. সাবিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com