বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

সিংড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

নাটোর জেলা ট্র্যাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব রোজের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ও তাঁকে মারপিটসহ নগদ টাকা লুটের ঘটনায় তীব্র নিন্দা, আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিংড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ৩০ টি সংগঠনের নেতৃবৃন্দের জরুরী বৈঠকে দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় নতুবা কর্মবিরতি,

অবরোধের হুমকি দেন শ্রমিক নেতারা। পরে দুপুর ২ টায় মালিক শ্রমিক ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে ৪৮ ঘন্টার মধ্য আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, নাটোর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক হাসান ইমাম, নাটোর জেলা ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির সাধারন সম্পাদক ডালিম আহমেদ ডন, রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজের আলী,

ট্রাক মালিক সমিতির আবুল খায়ের, ইজি বাইক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সিংড়া বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সোহেল রানা প্রমূখ।

এদিকে আসামীদের ৪৮ ঘন্টার মধ্য গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিংড়া উপজেলার ৩০ টি শ্রমিক সংগঠন। তাছাড়া তারা কর্মবিরতি সহ বৃহত্তর আন্দোলনের ঘোষনা করবে বলে জানান।

ট্র্যাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব রোজ জানান, সোমবার সন্ধ্যায় সোহান, সম্রাটের নেতৃত্বে তাঁর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা, তাঁকে মারধর এবং প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দীকি জানান, এ বিষয়ে মঙ্গলবার দুপুরে অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com