ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৮ নং নন্দুয়ার ইউনিয়নে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি দ্রুত বণ্টনের দাবিতে র্্যালি আলোচনা সভা ও স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে প্রদান করা হয় ।
(২০ অক্টোবর মঙ্গলবার ) দুপুর বারো ঘটিকার সময় উপজেলা চত্বরে রাণীশংকৈল জন সংগঠনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না , সভাপতি শ্রী গজেল চন্দ্র রায় সহ প্রধান ঐক্য পরিষদ রাণীশংকৈল ও পীরগঞ্জ ,
মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,৮ নং নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শহিদুল্লাহ্ , প্রসেনজীত দাস মলয় সভাপতি বাংলাদেশ জয়ভীম ছাত্র যুব ফেডারেশন কেন্দ্র কমিটি , সাধারণ সম্পাদক জন সংগঠনে ঐক্য পরিষদ, আঃ রহমান,আবু বক্কর প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে স্মারকলিপি পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন জাহাঙ্গীর আলম। এতে বক্তারা বলেন প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি খাসজমিতে ভূমিহীনদের মাঝে দ্রুত জমি বন্টন করে প্রত্যেককে মাঝে নির্দিষ্ট একটি স্থানে একটি করে ঘর তৈরি করে ব্যাবস্তা করে দিতে হবে ।
Leave a Reply