বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড়ে মসজিদ দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

পঞ্চগড়ে মসজিদ দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান


আজ পঞ্চগড় জেলার সদর উপজেলায় টুনিরহাট বাজারে অবস্থিত মসজিদের দ্বিতল ভবন কাজে উদ্বোধন করা হয়।
উক্ত মসজিদের দ্বিতল ভবন নির্মানকাজের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট।
জানা যায়, মসজিদটিতে জায়গার তুলনায় মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় শুক্রবার জুম্মারদিনে জায়গা সংকুলানের কারণে বাড়ান্দায় খোলা আঁকাশের নিচে নামাজ আদায় করতে হয় এবং তাতে বর্ষা মৌসুমে মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এসব সমস্যা সমাধানে স্থানীয় মুরুব্বীয়ান মুসল্লিদের একটি দল ছুঁটে যান পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট এর কাছে। তারা মসজিদটির বিভিন্ন সমস্যা ও মুসল্লিদের দুর্ভোগের কথা তুলে ধরে, দ্বিতল ভবন নির্মাণে আর্থিক সহযোগীতা কামনা করেন।
তারইপ্রেক্ষিতে মুসল্লিদের সমস্যা লাঘবে জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদ থেকে দ্রুত সময়ের মধ্যে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য আশ্ব্যস্ত করেন।


প্রতিশ্রুতি অনুযায়ী আজ সেই মসজিটির দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করে জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল সেক্টর উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান গুলো উন্নয়ণের প্রতি বেশি আন্তরিক, আমরা সেই নির্দেশনা মেনে কাজ করছি,আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ঁতে পারেন।পরিশেষে তিনি মসজিদের যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে মসজিদ কমিটি সহ সাধারণ মুসল্লিরা প্রধান অতিথি জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট এর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com