রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভোলা-চরফ্যাশন বাজারে ভয়াবহ আগুন! ৭ দোকান পুড়ে ১কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভোলা-চরফ্যাশন বাজারে ভয়াবহ আগুন! ৭ দোকান পুড়ে ১কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভোলা-চরফ্যাশন বাজারের সদর রোড পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভয়াবহ আগুন লেগে বিভিন্ন প্রকারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ প্রাথমিকভাবে ধারনা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১কোটি টাকা৷

মঙ্গলবার (২০অক্টোবর) সকাল সাড়ে ৭টার সময় আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্না করার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে একাধিক সূত্র নিশ্চিত হয়েছেন৷ আগুন লাগার পর চরফ্যাশন ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন৷

সরেজমিনে দেখা যায় ভয়াবহ আগুনে আল আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্ট, বরকত স্টোর, সৌদিয়া গ্লাস হাউজ, মিতালি বেকারী এন্ড ফাস্টফুট, মা টেলিকম, ঝমঝম হোটেল এবং খালেক মিয়ার চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে৷ দোকান মালিকদের তথ্য মতে উক্ত ৭দোকানে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷

সৌদিয়া গ্লাস হাউসের মালিক আলহাজ্ব লিটন জানান, এই নিয়ে তিনবার আমার প্রতিষ্ঠান আগুনে পুড়েছে৷ যা কিছু ছিল আমার সব শেষ হয়ে গেছে৷ এবারের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় দোকান চালু করা আমার জন্য অসাধ্য হয়ে পড়বে৷

চরফ্যাশন বাজারে আগুন লাগার খবর শুনে পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনা স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহযোগিতার আশ্বাস দেন৷

সচেতন মহল বলেন, আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর রান্নার ঘর থেকে অসচেতনতার কারণে আগুনের সূত্রপাত হয়েছে৷ তাই বাজারের মধ্য থেকে সকল প্রকার রান্নাঘর অন্যত্র সরিয়ে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com