আজ ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে “ধর্ষণ প্রতিরোধ টিম” এর কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা। জানা যায় মামলা বা থানায় রিপোর্ট পর্যন্ত অপেক্ষা না করে যে কোন মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতন সংক্রান্ত ঘটনার সংবাদের সাথে সাথে এই টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার,
আসামী গ্রেপ্তার ও আলামত সংরক্ষণসহ সার্বিক ভাবে কাজ করবে। জানা যায় ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ মহোদয়ের নির্দেশনায় এবং পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে “ধর্ষণ প্রতিরোধ টিম” চালু করা হয়েছে। সূত্র জানায় নারী নির্যাতন প্রতিরোধে ময়মনসিংহ জেলা পুলিশ বদ্ধপরিকর। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন,
ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।এই স্লোগান কে সামনে রেখে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ।
Leave a Reply