স্বেচ্ছাসেবী সংগঠন রূপনগর সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে লায়ন মো: আনোয়ার হোসেন (উজ্জ্বল) ও এস এম শফিউল আজম চৌধুরী।
১৮ অক্টোবর, সোমবার চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মাইজপাড়া মোড় রূপনগর সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর অফিসে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি জনাব ডাঃ দিবাকর চন্দ্র দাস এর সভাপতিত্বে,
ও চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহজালাল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ আবদুল্লাহ।
এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহনাজ পারভীন, সাংবাদিক মোঃ ইলিয়াস , বিপ্লব দাশ, মোঃ মোশাররফ হোসেন, মোঃ নাছির উদ্দিন,মোঃ হেলাল উদ্দিন প্রমূখ। ২ বছর মেয়াদী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক -জি এস লিমন , দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস , নির্বাহী সদস্য উজ্জ্বল দত্ত।
Leave a Reply