শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক।

বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক।


বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারত কোস্টগার্ডের মধ্যে ৪র্থ জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক সহযোগিতা শীর্ষক বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় কোস্টগার্ড বেইজ মোংলায় দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক নিয়ে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম.হায়াত ইবনে সিদ্দিক জানান,আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তির আলোকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম আনোয়ার হোসেন,

(এনডি), এনজিপি, পিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএন উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ অনুষ্ঠানে ভারতীয় কোস্ট গার্ড এর পক্ষ থেকে ভারত কোস্ট গার্ড আঞ্চলিক সদর দপ্তর, কলকাতা এবং ভারতীয় কোস্ট গার্ড সদর দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন। এ সময় দুই দেশের প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করনীয় নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ের পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। উক্ত বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com