আজ সোমবার বিকেলে ময়মনসিংহের গৌরিপুর মধ্যবাজারে এলাকাবাসীর উদোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা ও প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জিল্লুর রহমান,
কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ওয়াসিকুল ইসলাম রবিন সহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে নেতৃবৃন্দ অনতিবিলম্বে মাসুদুর রহমান শুভ্র হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
Leave a Reply