বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড।

মোংলায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড।


মোংলায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার বিচার শুরুর এক সপ্তাহের মধ্যে সোমবার (১৯ অক্টোবর) রায় ঘোষনা করা হয়েছে। রায়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত আব্দুল মানান সরদারের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।সোমবার দুপুর ১২ টায় বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এ মামলার রায় ঘোষনা করেন।মোংলা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের এ মামলার অভিযোগ গঠন করা হয় ১২ অক্টোবর।রবিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।


এ মামলার আসামি আবদুল মান্নান সরদার। সে মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকার প্রয়াত আহম্মদ সরদারের ছেলে।মামলার অভিযোগে বলা হয়েছে, মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় পিতৃহারা সাত বছর বয়সী শিশুটি তার মামার বাসায় থাকে। ৩ অক্টোবর বিকালে প্রতিবেশী আবদুল মান্নান সরদার বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই দিন রাতেই মেয়েটির মামা মোংলা থানায় আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই বিশ্বজিত মুখার্জি ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রণজিৎ কুমার মণ্ডল এ বিষয়ে বলেন,নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে– কোনো ধর্ষণের ঘটনায় আসামি সঙ্গে সঙ্গে ধরা পড়লে ১৫ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা যাবে। এই শিশু ধর্ষণের মামলাটি তারই প্রমাণ।এর মধ্য দিয়ে দেশের বিচারাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন হল। কারণ,দেশে শিশু ধর্ষণের মতো স্পর্শকাতর ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচারকাজ শেষের নজির এটিই প্রথম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com