সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আইপিএলের ইতিহাসে প্রথম নাটকীয় জয় পাঞ্জাবের

আইপিএলের ইতিহাসে প্রথম নাটকীয় জয় পাঞ্জাবের

নাটকীয় ম্যাচে জয়ের দেখা পেলো কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় সুপার ওভারে গড়ানো ম্যাচে হারলো পোলার্ডের মুম্বাই ইন্ডিয়ান্স। দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারায় তারা। তবে, প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রাখেন ওপেনার কুয়ান্টন ডি কক।

৫৩ রানে এই আফ্রিকান আউট হলে, কুনাল পান্ডিয়া ও কাইরোন পোলার্ডের সমান ৩৪ রানের কল্যাণে ৬ উইকেটে ১৭৬ রানের ভালো সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। জবাবে, লোকেশ রাহুলের দারুণ সূচনায় ম্যাচে নিয়ন্ত্রণ নেয় পাঞ্জাব।

কাপ্তানের ৭৭ রানের পাশাপাশি গেইল আর পুরানের সমান ২৪ রানে জয়ের পথে এগুতে থাকে প্রীতির দল। তবে শেষ পর্যন্ত টাই হয় ম্যাচ।

প্রথম সুপার ওভারে সমান ৫ রান করে সংগ্রহ করে উভয়পক্ষ। পরে দ্বিতীয় সুপার ওভারে পোলার্ডের কল্যাণে ১১ রান সংগ্রহ করে মুম্বাই। তবে মারকুটে গেইলের ব্যাটে সহজ জয় নিশ্চিত করে পাঞ্জাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com