বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহিরপুরে লাল-শাপলার বিকি বিলের সৌন্দর্য রক্ষার্থে প্রশাসনের মাইকিং

তাহিরপুরে লাল-শাপলার বিকি বিলের সৌন্দর্য রক্ষার্থে প্রশাসনের মাইকিং

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাল শাপলার বিকি বিলের সৌন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিং করা হয়েছে।

রবিবার (১৮অক্টোবর) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে পর্যটনের অপার সম্ভাবনাময় লাল শাপলার বিকি বিলের সৌন্দর্য রক্ষা ও জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের নির্দেশেটাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় সকাল থেকে বিকাল পর্যন্ত মাইকিং করা হয়।

জানা যায়, স্থানীয় লোকজন গরু মহিষের গো-খাদ্য হিসাবে লাল শাপলার ডাটা গুলো ব্যবহার করছেন যার ফলে লাল শাপলার সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে।গত বছর ওই বিলে পর্যটকদের ভিড় থাকলেও এইবছরে তার আর নেই বলেই চলে।

স্থানীয়রা জানান, লাল শাপলা ফুল যখন থেকে ফুটে উঠতে শুরু করেছে, তখন থেকে ফুলের সৌন্দর্য রক্ষার্থে মাইকিং সহ নিষেদাঙ্গা শুরু করলে ওই বিলের শাপলা সৌন্দর্য রক্ষা পেত।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিকি বিলের সৌন্দর্য রক্ষার্থে ও জনস্বার্থে বিকি বিল থেকে ডাটাসহ শাপলা আহরণে নিষেদাঙ্গা জারি করা হয়েছে, এই আদেশ অমান্যকারীদেরকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য,সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গত বছরের ১২ অক্টোবর ওই লাল শাপলার বিকি বিলকে উপজেলার নতুন পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com