বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

গাজীপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

নানা কর্মসূচির মধ্যদিয়ে গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠণের পক্ষ থেকে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছে।

রোববার গাজীপুর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডেই কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, দোয়াসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সংগঠণের বিভিন্ন-কর্মীরা অংশ নেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) রোববার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বাদ যোহর শহীদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিকেলে ডুয়েট’র শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলকে নিয়ে চিত্র প্রদর্শনী, পরে ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরীসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এছাড়াও গাজীপুর মহানগর যুবলীগ সভাপতি প্রার্থী ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকারের উদ্যোগে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com