বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ

গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বিকেবাড়িতে যৌতুকের দাবিতে এক স্ত্রীকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার সকাল ৭টার দিকে বিবেবাড়ি সিকদার মার্কেট এলাকায় শশুরবাড়িতে ওই গৃহবধূকে নির্যাতন করা হয়। নির্যাতিতা শাহিদা আক্তার (২৫) স্থানীয় ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকার আবু সাঈদের মেয়ে।

শাহিদা আক্তার বলেন, গাজীপুর জেলার জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেট এলাকার আব্দুর রশিদের ছেলে মোশারফ হোসেনের সাথে ২০১১ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার ওপর বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে আসছে তার স্বামী ও শশুরবাড়ির লোকজন।

পরবর্তীতে বাবার বাড়ির ওয়ারিশ বাবদ পাওয়া জমি বিক্রি করে নগদ ২৫ লাখ টাকা এনে দেয়া হলেও তাদের এ নির্যাতন থামেনি। বিভিন্ন সময়ে আরো টাকা এনে দেয়ার জন্য নির্যাতন চালাতে থাকে।

তিনি জানান, এ ব্যাপারে ২০১৯ সালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। পরবর্তীতে ওই দম্পতির সংসারের তিন সন্তানের কথা চিন্তা করে এবং স্থানীয়দের আপোষ-মিমাংসায় স্বামী ও তার বাড়ি লোকজনের সঙ্গে মিশে সংসার করার চেষ্টা করি। কিন্তু বেশ কিছুদিন ধরে মোবাইলে পরনারীর সঙ্গে স্বামীর পরকীয়া করার কথা টের পান শাহিদা।

টের পেয়ে স্বামীকে পরকীয়ায় বাধা দিলে তার ওপর আবার নির্যাতন শুরু হয়। অন্যদিনের মতো রোববার সকালে ঘুম থেকে উঠে তিনি স্বামীর পরিবারের লোকজনের জন্যে খাবার তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার স্বামীর বড় বোন নার্গিস আক্তার এবং বড় বোনের স্বামী খোরশেদ আলম এলিস শাহিদার সাথে যৌতুকের দাবিতে ইচ্ছাকৃত ঝগড়ার সৃষ্টি করে।

তিনি বলেন, এক পর্যায়ে তার স্বামী মোশারফকে ঘুম থেকে ডেকে তুলে এনে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়। মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হই।

পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত মোশারফ হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী শাহিদা আক্তার পরকীয়ায় আসক্ত। বিষয়টি নিয়ে তাকে অনেক বোঝানো হয়েছে। কিন্তু সে কারো কথা শোনেনি। সে নিজের মাথা নিজে ফাঁটিয়েছে। তার গায়ে কেউ হাত তোলেনি।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com