বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে নৌকার প্রচার গাড়িতে হামলা করে স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া সমর্থকরা।

তালতলীতে নৌকার প্রচার গাড়িতে হামলা করে স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া সমর্থকরা।

বরগুনার তালতলীতে কড়ইবাড়িয়া ইউপি উপ নির্বাচনে আজ প্রচারণার শেষ দিন। এই শেষ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর মাইক ভাঙচুর ও গাড়িতে থাকা প্রচারকারী জাহিদ (২৬)নামের একজন কে পিটিয়ে আহত করেন স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া সমর্থকরা।

রবিবার(১৮ অক্টোবর)সন্ধা সাড়ে টার দিকে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনের সড়ক দিয়ে নৌকার প্রচার মাইক চালানোর সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইপি উপ নির্বাচনের শেষ প্রচার-প্রচারণা করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নূর মোহাম্মদ মাস্টার । প্রতিদিনের মতোই শেষ দিনেও আটো – বোরাক করে প্রচার মাইক ও প্রচারকারী জাহিদ স্বতন্ত্র প্রার্থী মানসুরুল আলম এর বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন । এমন সময় সন্ধা সাড়ে ৭টার দিকে দিকে স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা নৌকার প্রচারণার মাইক ভাঙচুর ও প্রচারকারী জাহিদকে বেধড়ক মারধর। পরে আহত জাহিদ কে উদ্ধার করে তালতলী হাসপাতাল নেওয়া হয় । পরে তালতলী থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহত জাহিদ বলেন স্বতন্ত্র প্রার্থী মানসুরুল আলম এর বাড়ির সামনে দিয়ে নৌকার শেষ প্রচার করে আসছিলাম। এর ভিতরেই তার বাড়ির সামনে বসে ১০ থেকে ১২ জন পিছন থেকে অতর্কিত হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেন ও আমাকে মারধর করেন। এতে আমার ছোট একটি ফোন ভেঙে যায় ও বড় স্মার্টফোনটি তারা ছিনিয়ে নিয়ে চলে যায়।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর পুত্রবধূ মনিকা নাজনীন বলেন এই মানসুরুল আলম অতীতের নির্বাচনগুলোতে বিএনপি’র মনোনীত প্রার্থী ছিলেন। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেন।

তবে তিনি বিএনপি-জামাতের সন্ত্রাসের রাজনীতি ছাড়তে পারেননি। সাধারণ ভোটারা শান্তিপূর্ণ নির্বাচন চায়। তিনি আরও বলেন স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সাবেক চেয়ারম্যানের ছেলে হত্যার প্রধান আসামী। এ ছাড়াও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী মানসুরুল আলম বলেন,এগুলো নৌকার প্রার্থীর বানানো কথা। এধরনের কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি। তারা বানিয়ে বলেন এগুলো।

এবিষয়ে তালতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন,ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমি থানার বাহিরে আছি অভিযোগ দিতে বলছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com