জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শিশু শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন করেছে পাবনা জেলা যুবলীগ। রবিবার দুপুরে পাবনা শহরের জুবিলী ট্যাংকে অবস্থিত কুরানিয়া এতিমখানা ও মাদরাসায় শিশুদের নিয়ে জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে দোয়া ও পবিত্র কোরআন খানি তেলওয়াত অনুষ্ঠিত হয়।
এতিম শিশুদের নিয়ে দোয়াতে অংশগ্রহণ করেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুণ ইসলাম রনি,কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত এসময় ছিলেন শাহিনুর রহমান পলাশ, ওসমান গণি, ফজলে শাহরিয়ার বিপু,
আসিফ ইকবাল জনি,শাকিল খান সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এরপর শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply