বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে দৈনিক কালের ছবি’র সাংবাদিক পরিচয়ধারী ইকবাল হোসেন গাঁজাসহ গ্রেপ্তার!

নবীনগরে দৈনিক কালের ছবি’র সাংবাদিক পরিচয়ধারী ইকবাল হোসেন গাঁজাসহ গ্রেপ্তার!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর বাজার থেকে ইকবাল হোসেন (৩২) নামে এক সাংবাদিক পরিচয়ধারীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ইকবাল দৈনিক কালের ছবি’ পত্রিকার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে ওই পত্রিকার ‘সাংবাদিক’ দাবী করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে উদ্ধার হওয়া গাঁজা ওই সাংবাদিক নিজেই আটক করে গাঁজা বিক্রেতার কাছ থেকে ‘ধান্ধা’ করার সময় গাঁজার প্রকৃত মালিক তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে বলে জানায় স্থানীয় একাধিক সূত্র।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম গতকাল শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে অভিযান চালিয়ে বিটঘর বাজার থেকে ৪ কেজি গাঁজাসহ ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সাংবাদিক পরিচয়ধারী ধৃত ইকবাল বিটঘর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সাংবাদিক জানান,”ইকবাল কালের ছবি পত্রিকার কার্ডধারী সাংবাদিক এটি ঠিক আছে। তবে ওই সাংবাদিক সকালে চার কেজি গাঁজাসহ এক মহিলাকে নিজেই আটক করেছিল। পরে ওই মহিলার কাছে গাঁজা ছাড়িয়ে নেয়া বাবদ মোটা অংকের টাকা দাবি করে। এ অবস্থায় ওই মহিলার লোকজন টাকা না দিয়ে কৌশলে ওই সাংবাদিককে পুলিশে ধরিয়ে দেয়।”

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন সন্ধ্যায় বলেন,”গাঁজাসহ গ্রেপ্তারের পর সে নিজেকে কালের ছবির কার্ডধারী সাংবাদিক দাবি করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com