ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ালীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত ডাক্তার আ: সোবহানের নাতি ও গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা ও
গৌরীপুর বি.আর.ডি.বির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে গতকাল রাতে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করায় দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবীতে আজ সকালে ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ইব্রাহিম খলিল নয়ন, যুগ্ম- আহবায়ক ইমাম হোসেন, ইব্রাহিম খলিল নয়ন, সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল, স্বপন, ইলিয়াস, নোমান প্রমুখ।
Leave a Reply