ময়মনসিংহের ত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ রবিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- আহবায়ক, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন -আহবায়ক, সাবেক ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ইকবাল হোসেন।
Leave a Reply