মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ৩শ পরিবারকে শাক সবজির বীজ উপহার দিলেন আকরাম

গাজীপুরে ৩শ পরিবারকে শাক সবজির বীজ উপহার দিলেন আকরাম

বসতবাড়ির আঙিনায় পতিত জমিতে শাক সবজি চাষাবাদ করার জন্য গ্রামের নিম্ন আয়ের ৩শ জন মানুষকে প্রয়োজনীয় বীজ উপহার দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা আকরাম হোসেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটীর গুচ্ছগ্রাম এলাকায় আনুষ্ঠানিকভাবে ৩শ জন নারী পুরুষকে ৭শ প্যাকেট ঢেঁড়শ, করলা, শীত লাউ, মিষ্টি লাউ, পুঁইশাক ও পালং শাকের বীজ উপহার দেওয়া হয়।

আকরাম হোসেন বাদশার ব্যক্তিগত উদ্যোগে বীজ বিতরণের পর বাড়ির আঙিনায় এসব শাক সবজি চাষ করার নিয়ম ও পরিচর্যা সম্পর্কে আলোচনা করেন কৃষিবিদ মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে আকরাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনায় পতিত জমিতে শাক সবজি চাষাবাদের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিলে আজ সবজির বাজার ঊর্ধ্বমুখী হতো না।

নিজেদের প্রয়োজনেই বাড়ির পাশের খালি জায়গায় শাক সবজি চাষাবাদ করা উচিত। এ কারণে স্বল্প আয়ের ৩শ পরিবারকে প্রথম দফায় ৭শ প্যাকেট শাক সবজির বীজ উপহার দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com