বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
কিশোরীকে আড়াই মাস ধরে ধর্ষণ, মাদরাসা শিক্ষক গ্রেফতার

কিশোরীকে আড়াই মাস ধরে ধর্ষণ, মাদরাসা শিক্ষক গ্রেফতার

গাজীপুর সিটি কর্পোরেশনের ধলাদিয়া এলাকায় এক কিশোরী ছাত্রীকে (১৩) আড়াই মাস ধরে একটি কক্ষে আটকে রেখে এক মাদ্রাসাশিক্ষক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক আসাদুজ্জামান (৩৫) খুলনার কসবা থানার উত্তর বেতকাশি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলার ধলাদিয়া মাদ্রাসার শিক্ষক।

এ ব্যাপারে ওই কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রাত সাড়ে ৮টার দিকে আসাদুজ্জামানকে আটক করা হয়। তখন তার দেওয়া তথ্য অনুযায়ী ধলাদিয়া এলাকার তালাবদ্ধ রুম থেকে কিশোরী ছাত্রীকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গত ২ আগস্ট গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকার ভাড়াটিয়া হতদরিদ্র পরিবারের ওই কিশোরী ছাত্রীকে ধলাদিয়া মাদ্রাসায় কমখরচে ভর্তি করে দেওয়ার কথা বলে ধলাদিয়া এলাকায় নিয়ে যান আসাদুজ্জামান। পরে তাকে ভর্তি না করে ওই এলাকার তার ভাড়া বাসার একটি কক্ষে বন্দি করে রাখে। তখন থেকে ওই ছাত্রীকে জীবননাশের হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলেন আসাদুজ্জামান। সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন তিনি।

বিভিন্ন সময় ছাত্রীর বাবা শিক্ষক আসাদুজ্জামানের মোবাইল ফোনে মেয়ের খোঁজখবর জানতে চান। তখন আসাদুজ্জামান মেয়ে ভালো আছে এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে বলে জানান। বিষয়টি নিয়ে বাবার সন্দেহ হলে ধলাদিয়া মাদ্রাসায় যান। সেখানে গিয়ে জানতে পারেন- তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি না করে ওই শিক্ষক ধলাদিয়া এলাকার একটি কক্ষে আটকে রেখেছেন। পরে মেয়েকে উদ্ধারের জন্য র‌্যাবের কাছে সাহায্য চান বাবা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com