বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্রকে কুপিয়ে হত্যা


ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা । গুরুতর আহত আরো দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়, দলীয় ও স্বজনদের সূত্রে এবং এলাকাবাসীর অভিযোগ ইউপি চেয়ারম্যান রিয়াদের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
জানা য়ায় উপজেলা সদরের পান মহলের চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্র রাত আনুমানিক ১০ টার দিকে সহযোগীদের নিয়ে চা আড্ডা দিচ্ছিলেন ।

এ সময় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রিয়াদের নেতৃত্বে দু’টি সিএনজি দিয়ে ৮/১০ সন্ত্রাসী এসে তার উপর হামলা চালায়। এসময় শুভ্রকে এলোপাতারি কুপিয়ে গুরুতর যখম করে।
আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেলের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অশেষ কুমার রায় জানান, তাকে ক্রিটিকাল অবস্থায় ইমার্জেন্সিতে আনা হয়।

ওয়ার্ডে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানাযায় শুভ্র গৌরীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করায় দলীয় প্রতিপক্ষের সহায়তায় বিএনপি নেতা রিয়াদের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নেতাকর্মী ও স্বজনদের।
এদিকে হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী।

গৌরীপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ অভিযান চলছে ৪ জনকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com