ভোলা জেলার বাংলাবাজারে ফাতেমা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মানাধীন ছাদ ধ্বসে পড়ে বেশ কয়েকজন আহত ১ জন নিহত। শনিবার সকাল ১০.৩০ মিনিটে আজহার ফাতেমা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মানাধীন ছাদ ধ্বসে পড়ে। এসময় হাসপাতালের ছাদ ধসে নিচে পড়ে ১ জন নিহত। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। দূর্ঘটনা এড়াতে নিরাপত্নার স্বার্থে গণমাধ্যম কর্মি সহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
নির্মানাধীন আযাহার-ফাতেমা মেডিকেল কলেজের ছাদ ধসে হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।
Leave a Reply