বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের টোল কালেক্টর আটক

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের টোল কালেক্টর আটক

সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের সেনা অভিযানে মানিকছড়ি-রামগড় সীমান্ত এলাকা থেকে ইউপিডিএফ মূল দলের টোল কালেক্টর কংজ মারমা (২৪) কে একটি এলজি,৪ রাউন্ড কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং বিয়মিত চাঁদা আদায়ের স্টক রেজিস্টারসহ আটক করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মানিকছড়ি- রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরে শুক্রবার দিবাগত রাতে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ওয়ালি উল্লাহ অভিযানে বের হন। ফলে গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউপির সিন্দুপাড়ায় ইউপিডিএফ কর্মী কংজ মারমা (২৪) পিতা- মংলা মারমাকে একটি এলজি,

৪ রাউন্ড তাজা কার্তুজ,৬ টি মোবাইল ফোন,চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং জনপদে নিয়মিত আদায়কৃত চাঁদার স্টক রেজিস্টারসহ আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। পরে শনিবার সকাল সাড়ে ৯ টায় মানিকছড়ি সাব জোনে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তুলে ধরেন সেনা কর্মকর্তারা। পরে আটক ব্যক্তির ঘটনাস্থল রামগড় হওয়ায় আটক ব্যক্তি ও সকল সরঞ্জামাদি রামগড় থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com