বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


মোংলার জয়মনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি হারবারিয়া স্টেশানের অপারেশন দল।
শুক্রবার গভীর রাতে জয়মনি খালের কাছে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শামীম (২৯) কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম।তিনি জানান,

শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গাঁজাসহ আটক ওই মাদক ব্যবসায়ী একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো।আটক মাদক ব্যবসায়ী হলেন জয়মনির স্থানীয় বাসিন্দা মৃত আনোয়ার সাব্বিরের ছেলে।আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ থাকলেও এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মোংলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম আরো বলেন,

বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা,মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com