বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বৈরাচাররা ক্ষমতাকে পেটভূক্ত করার জন্য ময়েজউদ্দিনকে হত্যা করেছে মেহের আফরোজ চুমকি এম.পি

স্বৈরাচাররা ক্ষমতাকে পেটভূক্ত করার জন্য ময়েজউদ্দিনকে হত্যা করেছে মেহের আফরোজ চুমকি এম.পি

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করে নাই, তারা একটানা ২১ বছর এই স্বৈরাচাররা কখনো সামরিক শাসন জারি করে, কখনো গণতন্ত্রের লেবাস পড়ে তারা দেশ শাসন করেছে। স্বৈরাচাররা ক্ষমতাকে পেটভূক্ত করার জন্য ময়েজউদ্দিনকে হত্যা করে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব আয়োজিত ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহŸায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রেস ক্লাব কার্যালয়ে এ কথা বলেন।

চুমকি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেওয়ার মত কোন স্থান ছিলনা। তখন ময়েজউদ্দিন তাঁর নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিল। ময়েজউদ্দিনকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশ প্রেমিককে।

কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা সাংবাদিক রফিক সরকার, রিয়াদ হোসাইন, যীনাত রহমান প্রমুখ।

পরে জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাবীবুর রহমান। এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com