সারাদেশে ধর্ষণ বিরোধী সমাবেশের অংশ হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় মোংলা থানা পুলিশের আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় মোংলা উপজেলা ও পৌরসভার আলাদা ভেন্যুতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এ সমাবেশ শুরু হয়।সেন্ট পলস ক্যাথলিক গীর্জা,টিএ ফারুক স্কুল এন্ড কলেজ ও দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভেন্যুতে আলাদাভাবে ধর্ষন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান,সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ,মসজিদের ইমাম,সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।সমাবেশে
অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার,লিফলেট,প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানান।
সমাবেশে বক্তারা বলেন,দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ,নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ।দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ।এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম,সাধরন সম্পাদক মোঃ কালাম হোসেন,২ নম্বর ওয়ার্ডের সাধারন সম্পাদক ডাঃ মোঃ কামরুল ইসলাম,৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহ মোঃ সেকেন্দার আলী,সাধারন সম্পাদক দুলাল হাওলাদার,৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আইউব আলী,৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ হাকিম হাওলাদার,সাধারন সম্পাদক জি এম আলামিন,৭ নম্বর ওয়ার্ডের সভাপতি গেলাম মোস্তফা,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,৯ ওয়ার্ডের সভাপতি মোকলেছুর রহমান,সাধারন সম্পাদক মোসারেফ হোসেন,
পৌর যুবলীগ সভাপতি এস এম কবির, সাধারন সম্পাদক শেখ আল মামুন,পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজান তালুকদার প্রমূখ।
এছাড়াও উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যানগণের সহযোগিতায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ করে পুলিশ।
Leave a Reply