দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শনিবার সকালে সরকারি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এস আই বিকাশ চন্দ্র সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শোভা মিয়া আকন্দ,ফজলে রাব্বী,ইকবাল হোসেন,ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, নজরুল একাডেমীর প্রধান শিক্ষক কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সোহেল মাহমুদ সুমন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি,ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন- আহবায়ক ইব্রাহিম খলিল নয়ন,
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদুল আলম মজিব,রিপোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ওসি তদন্ত সুমন চন্দ্র রায় প্রমুখ।
Leave a Reply