বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বখাটের হামলায় নিহত পিতা-পুত্রের দাফন সম্পন্ন: শোকে কাতর দাসবেলাই গ্রামের মানুষ

বখাটের হামলায় নিহত পিতা-পুত্রের দাফন সম্পন্ন: শোকে কাতর দাসবেলাই গ্রামের মানুষ


পাবনার ভাঙ্গুড়ায় নারীকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নিহত পিতা-পুত্রের দাফন শুক্রবার সন্ধ্যায় (১৬ অক্টোবর) সম্পন্ন হয়। নিজ গ্রামের কবরস্থানে তাদের চির শায়িত করা হয়। এর আগে ময়না তদন্ত শেষে লাশ দুটো বাড়ি পৌঁছিলে বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের পরিবার ও স্বজনরা। তাদের কান্নায় দাসবেলাই গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। শোকে কাতর হয়ে পড়েন প্রতিটি মানুষ। ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়নে


এক নারীকে কুপ্রস্তাব ও এসিড নিক্ষেপের হুমকির প্রতিবাদ করায় দাসবেলাই গ্রামের বখাটে মফিদুল ইসলাম(৩৮) দুষ্ট গ্রাম প্রধান বেল্লাল হাজি ও আবুজল প্রামানিকের সহায়তায় গত বুধবার ধারালো অস্ত্রশ্বস্ত্র নিয়ে একই গ্রামের গফুর আলীর বাড়িতে হামলা চালায়। এতে ওই নারীর পরিবার ও স্বজনসহ ১৫ জন গুরুতর আহত হন। হামলাকারীরা দুই নারীরসহ গফুর আলী ও তার ভাই তোরাপ আলীর পরিবারের সকল পুরুষ সদস্যকে লাঠির আঘাত করে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

আহতদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের বয়োজেষ্ঠ তোরাপ আলী(৭৫) বুধবার ও তার ছেলে ফজলুল হক(৩৫)বৃহস্পতিবার মারা যান।

এ ব্যাপারে বুধবার গফুর আলীর পুত্রবধু রতœা খাতুন বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গ্রামের প্রধান আবুজল প্রামানিক ও বখাটে মফিদুলসহ পাঁচজন আসামীকে গ্রেপ্তার করেছে।

বাদি রতœা খাতুন বলেন,বখাটে মফিদুল তাদের পরিবারের এক নারীকে কুপ্রস্তাব দেয় এবং তার কথায় রাজি না হলে এসিড নিক্ষেপের হুমকি দেয়। তিনি আরো বলেন,‘গ্রামের প্রধান বেল্লাল হাজি এবং আবুজল প্রামাণিক বখাটে মফিদুলের পক্ষ নিয়ে বুধবার ধারালো অস্ত্রশ্বস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,ওই গ্রামের মসজিদের পুকুর লীজকে কেন্দ্র করে আব্দুল গফুর গং ও আবুজল গংদের মধ্যে পুর্ব শত্রæতা ছিল। এর জের ধরে প্রতিপক্ষের বখাটে মফিদুল ইসলাম (৩৮)আব্দুল গফুরের পরিবারের এক নারীকে কুপ্রস্তাব দেয়। এতে গফুর পরিবার ও স্বজনরা প্রতিবাদ করায় তারা হামলার শিকার হন##


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com