বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে মাদক ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

গাজীপুরে মাদক ব্যবসা নিয়ে বিরোধে যুবক খুন

পূর্ব শত্রুতার জেরে গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে অপর মাদক ব্যবসায়ী খুন হয়েছে। পুলিশ খুনে জড়িত থাকার অভিযোগে জয় নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে টঙ্গীর সাতাইশ গুশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আপন (৩০) ময়মনসিংহের আজমপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি সাতাইশ ব্যাংকপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্বপরিবারে থাকতেন।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। শুক্রবার বিকেলে সাতাইশ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে জয়কে আটক ও খুনে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, নিহত আপন একজন মাদকসেবী। পুলিশের সোর্স পরিচয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা সুমন গুশুলিয়া এলাকায় জয়, ফাহিম, জাহাঙ্গীর, জলিল ও সবুজকে নিয়ে মাদক ব্যবসা করে আসছে।

এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে আপনের সঙ্গে বিরোধ চলছিল সুমন ও জয়ের। এ নিয়ে পূর্বে দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এর জেরে শুত্রবার দুপুরে প্রতিপক্ষ ওই মাদক ব্যবসায়ীরা আপনকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আপনকে উদ্ধার করে টঙ্গীর গুশুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামী কিছুদিন মাদক সেবন করেছে। বর্তমানে সেবন করেছে তা ছেড়ে দিয়েছিল। পুলিশের সোর্স সুমন আমার স্বামীকে পুলিশকে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা চাইতো। গত সপ্তাতে পুলিশ নিয়ে আমাদের বাসায় যায় সুমন। এ সময় আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় সুমনের।


টঙ্গী পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. এমদাদুল হক জানান, নিহত আপন মাদক সেবন এবং মাদকের ব্যবসা করতেন। আপন ও জয়ের মধ্যে মাদকের টাকা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। আপন খুনে জড়িতদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com