মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চালু হলো পঞ্চগড়-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন

চালু হলো পঞ্চগড়-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন

চালু হয়েছে পঞ্চগড়-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম এটি উদ্বোধন করেন। পরে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, রংপুর থেকে মুর্শিদাবাদ, রাজশাহী থেকে সরাসরি নেপালে ট্রেন চালুর কথা কথা ভাবা হচ্ছে। ভবিষ্যতে যদি যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে শুধু ভারত নয় নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের রেলের যোগাযোগ স্থাপন হবে।

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান চারদেশীয় একটি যোগাযোগ স্থাপন হবে বলেও জানান তিনি।

দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে মন্ত্রী উপস্থিত থেকে রাজশাহী-পঞ্চগড় রুটে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, এই ট্রেনটি পঞ্চগড়-রাজশাহী রুটের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের মানুষ উপকৃত হবে। আমরা প্রকল্প গ্রহণ করেছি, শুধু বাংলাবান্ধা নয়, আমরা শিলিগুড়ির সঙ্গে এ ট্রেনটি বাংলাবান্ধা হয়ে যেন যোগাযোগ স্থাপন করতে পারে। ইতোমধ্যে ভারত সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আগ্রহ প্রকাশ করেছে। তারা বলেছে, যে শিলিগুড়ি থেকে পঞ্চগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারিত করা যায় কি না। ভবিষ্যতে নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশ চারটি দেশ এ ট্রেনের সুবিধা পাবে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে রাজশাহীর (পশ্চিমাঞ্চল) ব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রেল সচিব সেলিম রেজা, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com