বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঝিনাইদহে ৩’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

ঝিনাইদহে ৩’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ


ঝিনাইদহে ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রবেদুল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে বৃহস্পতিবার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ঝিনাইদহ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ঝিনাইদহ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা হতে ৩শ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী রবেদুলকে আটক করে।

আসামী রবেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঘোড়ামারা এলাকার আবুল কাশেম ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় পুলিশ অভিযান চালায়।

এসময় রবেদুল নামের এক ব্যক্তির দেহ তল্লাশী করে ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com