বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপি আমলের নব্য মুক্তিযোদ্ধারা ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন: তালুকদার খালেক

বিএনপি আমলের নব্য মুক্তিযোদ্ধারা ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন: তালুকদার খালেক


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মুক্তিযোদ্ধাদের ভাগ্যে উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক অবদান রেখেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত করেছেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুন করেছেন।সরকারি চাকুরী,শিক্ষা,চিকিৎসা ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন।পর্যায়ক্রমে দেশের সকল মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করা হবে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ,বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার,

উপজেলা আওয়ামীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।তালুকদার আব্দুল খালেক আরো বলেন,
বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।তবে কিছু কিছু মুক্তিযোদ্ধা আছেন যারা বিএনপির আমলে অনেক লাফালাফি করেছেন।ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন। তারা মনে রাখবেন বিএনপি সরকার কোনোদিন মুক্তিযোদ্ধাদের সম্মান মর্যাদা দিতে পারে নাই।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী,অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,

মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন,বুড়িরডাঙা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়,চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন,সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন,চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম,

মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নার্জিনা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদারসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com