বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহিরপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে যেন আগুন।

তাহিরপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে যেন আগুন।

সুনামগঞ্জ জেলার হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু প্রকৃতির দোকানিরা।প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে একপ্রকার অসাধু প্রকৃতির ব্যবসায়ী।

সরেজমিন পরিদর্শন করে যানা যায়,তাহিরপুর সদর বাজার,সুলেমানপুর বাজার সহ বিভিন্ন দোকানে গত ১৫-২০ দিন আগের মূল্যের ছেয়ে পিয়াজ,আলু,ডাল,কাচা মরিচ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাচা বাজারেও দাম যেন আগুন হয়েছে।অতিরিক্ত মূল্যে বিক্রি করছে দ্রব্য সামগ্রী।
তাহিরপুর সদর বাজারেও অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে পিয়াজ,কাচা মরিচ,আলু,ডাল ইত্যাদি।

কেজিতে পিয়াজের দাম বাড়িয়েছে ৫০-৬০টাকা,বর্তামানে প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা,গত কয়েকদিন আগে যা বিক্রি হতো কেজি পিয়াজ ৩০-৩৫ টাকা।
কাচা মরিচের বাজারে যেন আগুন।প্রতি কেজি কাচা মরিচের বিক্রয়মূল্য ২২০-২৫০টাকা।গত কয়েকদিন আগে ছিল প্রতি কেজি ৯০-১০০টাকার মধ্যে।সাথে সাথে আলু,ডালের দামও বাড়ছে।আলু প্রতি কেজি ৪৫টাকা।ডাল প্রতি কেজি ১২০ টাকা।
প্রতিনিয়ত সব দ্রব্যের দাম বাজারে বাড়তি।

অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করা সর্বসাধারণের পক্ষে ভোগান্তি সৃষ্টি করেছে।অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে আপোষহীন ক্রেতারা।দ্রুত দ্রব্যের দাম কমিয়ে দেওয়ার দাবী সর্ব সাধারণেরে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক,বাজারের এক ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা বাটি এলাকার জনগন।করোনা ভাইরাসের মধ্যে আমাদের তেমন আয় রোজগার নেই।কোনোরকম সংসার চালাই।
“নুন আনতে পান্তা পুরায়”
সংসারে অভাব অনটন লেগেই আছে।তার মধ্যে আবার আমাদের অতিরিক্ত মূল্যে পিয়াজ,আলু,ডাল,কাচা মরিচ সহ সব দ্রব্য অতিরিক্ত মূল্যে ক্রয় করতে হচ্ছে।এখন আমাদের পক্ষে দ্রব্য ক্রয় করা অসম্ভব হয়ে দারাচ্ছে।এভাবে দাম বাড়াতে থাকলে আমরা কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করবো?না খেয়ে পথে বসতে হবে আমাদের!
সঠিক মূল্য নির্ধারণ করে অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করলে আমাদের পক্ষে ক্রয় করতে সম্ভব হবে।

বাজারের আরেক জন ক্রেতা মোঃ সুহেব, চাইলে তিনি বলেন,বাজারে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তেছে।অতিরিক্ত মূল্য প্রত্যাহার করার দাবী জানাচ্ছি।

তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ী মোঃ আলমাজ মিয়া উনার হিসাব রক্ষক(মেনাজার)উসমান মিয়া জানান,আমরা আপাতত দেশি পিয়াজ প্রতি কেজি ৯০-১০০টাকা বিক্রি করছি।আলুর দাম ও বাড়তি প্রতি কেজি ৪৫টাকা।

এবিষয়ে,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন,

আমারা বাজার কর্মকর্তার কাছ থেকে লিস্ট নিয়ে,এবং আমাদের একটা দ্রব্যের দামের তালিকা আছে,এগুলোর চেয়ে অতিরিক্ত দামে দ্রব্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com