বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পূর্বদিকে সড়ক জনশূন্য অনন্ত মোড়ে অসহনীয় যানজট!

পূর্বদিকে সড়ক জনশূন্য অনন্ত মোড়ে অসহনীয় যানজট!

যানজট কেবলই পাবনা শহরের হামিদ রোডেই শুধু অসহনীয় হয়ে ওঠেনি দিনে দিনে শহরের প্রবেশ পথের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেও অসহনীয় হয়ে উঠেছে। যানবাহন চলাচলের জন্য সীমিত রাস্তা ও নিয়মশৃঙ্খলা না মানার কারনে দিন দিন আরো প্রকট হচ্ছে পাবনা শহরের যানজট পরিস্থিতি । কিন্তু পাবনা শহরের অনন্ত মোড়ে দেখা গেলো এর ভিন্ন চিত্র।

রাস্তা আছে অথচ যানবাহন নেই। নেই মানুষের চলাচল। পাবনা পৌর ৬ নং ওর্য়াড এই রাস্তাটি অনন্ত সিনেমা হলের ঠিক পূর্ব দিকে অবস্থিত। যার একমুখ সুজানগর রাস্তা ও অন্যমুখ পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের এবং শহরের প্রবেশ মুখীও সংযুক্ত হয়েছে।

এই পূর্বদিকে রাস্তা ফাঁকা পড়ে থাকলেও অনন্ত মোড় থমকে আছে অসহনীয় যানজটে।

বেলা ১২ টা ছোটো ছোটো অটোরিকশা দাড়িয়ে আছে। এলোপাতাড়িভাবে আটকে আছে অটোবাইক, যাত্রীবাহী বাস,ট্রাক আর বিভিন্ন যানবাহন থমকে গেছে মোড়ে। কয়েক সেকেন্ডের পথ অনন্ত সিনেমা হল মোড় ক্রস করতে সময় লাগলো প্রায় ৪ মিনিট! অথচ অনন্ত সিনেমা হলের পেছনে মাত্র কয়েক গজ দূরে একটি বড় রাস্তা পথচারীশূন্য ও যানবাহন শূন্য! মাঝে মাঝে একটি দুইটি মোটরসাইকেল চলাচল করছে।

সরজমিন দেখা যায়, স্থানীয় এক কাঠ ব্যবসায়ী অনেকগুলি গাছের গুড়ি ফেলে বন্ধ করে রেখেছে রাস্তায় প্রবেশমুখ। গাছের গুড়ি ফেলে রাখায় অনেক পথচারী ও যানবাহন ডুকছে না।
এই রাস্তাটি যদিও পাকা নয় তবু যানজট কবলিত অনন্ত মোড়ের বিপল্প একটি রাস্তা বলে জানায় স্থানিয়রা। গতকয়েক বছর এভাবে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাখা হলেও প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে রাস্তাটি সচলও হয়নি বলে মনে করেন স্হানীয় পথচারীরা। তারা জানায় এই রাস্তাটিই অনন্ত সিনেমা হলের একমাত্র বিকল্প রাস্তা হতে পারে।এবং কমতে পারে যানজট।

মাছরাঙা টেলিভিশন উত্তরঅঞ্চলের ব্যুরো চীফ উৎপল মির্জা বলেন, অনন্ত মোড়ের যানজট নিরসনে এই রাস্তাটি বিকল্প রাস্তা হতে পারে। তিনি বলেন, অনেক দিন ধরেই রাস্তাটির উপর গাছের গুড়ি ফেলে রাখতে দেখা যায় এ ব্যপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার।

পাবনা জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা এ কে এম শামসুজ্জোহা, এ বিষয়ে বলেন,এই রাস্তাটি সচল করার ব্যপারে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। এবং রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাখার বিষয়টা শুনেছি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com