বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে রাজাপুরের সাতুরিয়ায় ইউনিয়নে নিপু’র গণসংযোগ

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে রাজাপুরের সাতুরিয়ায় ইউনিয়নে নিপু’র গণসংযোগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার পূরণে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে সামাজের উন্নয়নে নিরলস ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন সৈয়দ মাইনুল হায়দার নিপু। নিপু উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া সমাজ সেবক এবং ষাট ও সত্তরের দশকে দুইবার নির্বাচিত সফল ইউপি সদস্য সৈয়দ আনোয়ার হোসেন ঠান্ডা মিয়া’র পুত্র।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতুরিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাইনুল হায়দার নিপু সাতুরিয়ায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।১ম দিনে দলের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সোবহান খানের শারীরিক খোঁজ খবর নেন এবং সাংগঠনিক আলোচনা করেন।তার ছোট চাচা প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল বাসার তার সাথে ছিলেন। বিকেলে সাতুরিয়া মিঞার হাটে গণসংযোগ করেন। ২য় দিনে নিপু নৈকাঠি বাজারে সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করেন।তার সফর সঙ্গী ছিলেন সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক স্বপন সহ অন্যরা।

৩য় দিনে নিপু সাতুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হালদারখালি বাজারে সাতুরিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসারেফ হোসেন খান, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি,সাধারণ সম্পাদক এবং দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে প্রচারনা চালান। বিকালে সাতুরিয়ার প্রান কেন্দ্র লেবুবুনিয়া বাজারে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com