বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কবি এম রহমান রানার “কল্পনাতে তোমায় নিয়ে খুঁজে ফিরি সুখ…!!”

কবি এম রহমান রানার “কল্পনাতে তোমায় নিয়ে খুঁজে ফিরি সুখ…!!”


আজও কৃষ্ণচূড়া ফুল দেখলে,
তুমি এসে সামনে দাড়াও..!
কল্পনাতে ইচ্ছে করে,
প্রেমের আশায় হাতটি বাড়াও..!
আমার থেকে হয়নি বলা,
তবুও তুমি বুঝতে..
আমার থেকে হয়নি জানান,
তবুও তুমি জানতে …!!
সময়ের তোরে ভেসে আমি,
অনেক দূরে এসে,
হয়নি বলা প্রাণের কথা..
একটু হেসে হেসে..!!
এখন তুমি কোথায় আছো!?
এখন তুমি কেমন আছো!?
সংসার জীবন কেমন হলো..

ইচ্ছে করে জানতে..!!
চিনবে কিনা,সেটিও ব্যাপার,
বাধ্যও নও তুমি মানতে…!
বিছানাতে শুয়ে যখন,
পিছন স্মৃতি ভাবি,
কবির ভাষায় লিখতে কিছু,
ফুটিয়ে তুলি দাবি..!
কলম খোঁচায় কাগজ বুকে,
লিখছি কিছু,ভাবছি তোমার মুখ..!!
কল্পনাতে তোমায় নিয়ে খুঁজে ফিরি সুখ..!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com