বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে এক কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামীর জামিন নামঞ্জুর

বোয়ালমারীতে এক কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামীর জামিন নামঞ্জুর


ফরিদপুরের বোয়ালমারীতে এক অপ্রাপ্তবয়স্ক সংখ্যালঘু কলেজ ছাত্রী (১৭) কে অপহরণের আসামী ইব্রাহিম শেখের (২৮) জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুর দুইটায় ফরিদপুরের বোয়ালমারী ৭ নং আমলী আদালতে হাজির করলে বিচারক নাজমুস সাহাদাত অভিযুক্তের জামিন নামঞ্জুর করেন। এসময় মেয়েটি তার বাবা মায়ের কাছে ফিরে যেতে না চাওয়ায় তাকে সেফ কাস্টোরীতে রাখা হয়েছে।
বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রীকে অপহরণের এক মাস পর গতকাল (১৩ অক্টোবর) গাজীপুর জেলার পুর্বটুংগি থানার দত্তপাড়া থেকে মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্ত ইব্রাহিমকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ।

ওই ছাত্রীর বাড়ি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামে। অভিযুক্ত যুবক ইব্রাহিম শেখের বাড়ি পার্শ্ববর্তী গ্রাম সুতালিয়ায়। সে রতন শেখের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজে আসা যাওয়ার পথে ইব্রাহিম প্রায়ই তাকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। গত ৮ সেপ্টেম্বর সহস্রাইল বাজারে কেনাকাটা করতে গেলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ইব্রাহিম তার সঙ্গীদের নিয়ে ওই ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে দীর্ঘ এক মাসের অধিক সময় আটকে রেখে তাকে ধর্ষণ করে। ইব্রাহিম ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক সন্তানের জনক। সে গাজীপুরের টংগীতে একটি ফার্নিচারের দোকানে কাজ করে।

মেয়েটির পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৭ সেপ্টেম্বর ছাত্রীটির মা বাদী হয়ে চার জনকে আসামী করে বোয়ালমারী থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আশুতোষ ভৌমিক, মো. সাইফুদ্দিন আহমেদ ও দীপংকর সান্যালের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের একটি দল গাজীপুরের টংগীর পূর্ব থানার দত্তপাড়া এলাকা থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মেয়েটিকে উদ্ধার এবং ইব্রাহিম শেখকে আটক করে।


মামলার বাদী এবং মেয়েটির মা বলেন, আমার স্বামী একজন প্রতিবন্ধী ও অসহায়। আমার নাবালিকা মেয়েকে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করেছে। আমি ওই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর আমার মেয়েকে ফেরত চাই।
এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন,

অপহরণের প্রধান আসামী ইব্রাহীমকে বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com