বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ১০ মণ বিষাক্ত পিরানহা জব্দ

গাজীপুরে ১০ মণ বিষাক্ত পিরানহা জব্দ

গাজীপুরে একটি মাছের আড়তে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ও বিষাক্ত বিপুল পরিমাণ পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার মাছের আড়তে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বিষাক্ত ও বিক্রি নিষিদ্ধ প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করা হয়। এ ঘটনায় বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ মজুত রাখা ও বিক্রির অপরাধে মাছের আড়তদার সুকেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খুচরা বিক্রেতা মিনফর আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর জব্দকৃত মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় উপজেলা মৎস কর্মকর্তার জিম্মায় বিনষ্ট করা হয়। অভিযানকালে গাজীপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com