বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে করোনা আক্রান্ত দুই হাজার ছুঁই ছুঁই

গাজীপুরে করোনা আক্রান্ত দুই হাজার ছুঁই ছুঁই

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর সংখ্যা দুই হাজার ছুঁই ছুঁই। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯১১ জনে। মঙ্গলবার (০৯ জুন) বিকেলে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৮ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে ৩০ জন, কালিয়াকৈরে ১১ জন, কালীগঞ্জে একজন, কাপাসিয়ায় ১৫ জন ও শ্রীপুর উপজেলায় ৬১ জন।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত এক হাজার ৯১১ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১৯৮ জন, কালীগঞ্জে ১৬২, কাপাসিয়ায় ১২৯, শ্রীপুর উপজেলায় ১৭৯ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ১২৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৭ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুরে সোমবার পর্যন্ত ১৪ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ হয়েছেন এক হাজার ৯১১ জনের। করোনায় মারা গেছেন ১৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com