রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
ওসি প্রদীপের সঙ্গে পরিবার ও আইনজীবীর দেখা করার আবেদন খারিজ

ওসি প্রদীপের সঙ্গে পরিবার ও আইনজীবীর দেখা করার আবেদন খারিজ

ওসি প্রদীপের সঙ্গে পরিবার ও আইনজীবীদের দেখা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
চট্টগ্রাম কারাগারে থাকা বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশের সাথে আইনজীবী এবং পরিবারের সদস্যরা দেখা এবং মুঠোফোনে যোগাযোগ করতে পারবেন না বলে আদালত সূত্রে জানা যায়।
মঙ্গলবার তার আইনজীবী রানা দাশগুপ্ত সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমান তা না মঞ্জুর করেন।


দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের মামলায় আজ কারাগার থেকে প্রদীপ কুমার দাশকে আদালতে আনা হয়। আসামি পক্ষে এডভোকেট রানা দাশ গুপ্ত শুনানিতে অংশ নেন।
মাহমুদুল হক বলেন, ‘ প্রদীপ কুমার দাশকে তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার অনুমতি চেয়ে তার আইনজীবীরা আবেদন করেন। দুদকের পক্ষে আমরা বিরোধিতা করি। পরে আদালত শুনানি শেষে আসামি পক্ষের আবেদন খারিজ করে দেন’।
এরআগে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ডিআইজি প্রিজনের রেফারেন্সে কারা কর্তৃপক্ষের একটি চিঠি আদালতে পৌঁছলে আদালত কারাবিধি অনুসরণ করে ওসি প্রদীপের সাথে তার আত্মীয়স্বজন এবং আইনজীবীকে দেখা করতে নিষেধ করে আদেশ জারি করেন। আত্মীয়স্বজন কিংবা আইনজীবীর দেখা করা বন্ধ হলে আসামিপক্ষ আদালতে মুঠোফোনে যোগাযোগের অনুমতির আবেদন করেন।


দুর্ধর্ষ সন্ত্রাসী, নৃশংস খুনি ও চাঁদাবাজিদের ব্যাপারে কারা কর্তৃপক্ষের যে নীতি রয়েছে, অন্য আদালতে প্রদীপের বিরুদ্ধে খুন ও চাঁদাবাজির মামলা চলমান থাকায় তার বিষয়েও ওই ধারা বলবৎ থাকবে বলে জানান দুদকের আইনজীবীরা।
প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত জানান, ‘করোনার কারণে প্রদীপের সাথে পরিবারের সদস্য এবং আইনজীবীদের দেখা করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা কারাবিধি মেনে তার সাথে মুঠোফোনে যোগাযোগের আবেদন করেছিলাম।

অন্য আদালতে তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মামলা চলমান থাকায় আদালত সেটি মঞ্জুর করেন নি। চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নেয়ার আবেদন করেছিলাম আদালত যথাযথ চিকিৎসা গ্রহণের বিষয়ে পূর্বের আদেশ বহাল রেখেছেন’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com