বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে নারিকেল পাড়তে বাধা দেয়ায় টেটা বিদ্ধ হয়ে বৃদ্ধ আইসিউতে ভর্তি, মামলায় গ্রেফতার ২

রাজাপুরে নারিকেল পাড়তে বাধা দেয়ায় টেটা বিদ্ধ হয়ে বৃদ্ধ আইসিউতে ভর্তি, মামলায় গ্রেফতার ২

ঝালকাঠির রাজাপুরের পূর্ব রাজাপুর গ্রামে মঙ্গলবার বিকেলে বিরোধী জমির নারিকেল গাছের নারিকেল পাড়তে বাধা দেয়ায় প্রতিপক্ষের ছুড়ে মারা মাছ ধরার কোঁচ (টেটা) বুকে গেথে মারাত্মক জখম হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষনে আইসিউতে ভর্তি রয়েছেন অসহায় বৃদ্ধ হারুন হাওলাদার (৬৫)। এ ঘটনায় আহত হারুনের স্ত্রী তাসলিমা বেগম বাদি হয়ে মঙ্গলবার রাতে ৮ জনের নামে মামলা (নং৩) দায়ের করলে পুলিশ পূর্ব রাজাপুর গ্রামের ইদ্রিস হাওলাদারের স্ত্রী ৪ নং আসামী কহিনুর বেগম (৪০) ও মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৫৫) কে গ্রেফতার করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিরোধীয় জমির নারিকেল গাছ থেকে আসামীরা নারিকেল পাড়তে গেলে আহত হারুন হাওলাদার ও ছেলে বেল্লাল হোসেন বাধা দেয়।

এসময় আসামীরা বেল্লালকে মারধর করে এবং হারুনের বুকে মাছ ধরার কোঁচ (টেটা) বুকে গেথে মারাত্মক জখম। স্বজনরা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হলে সেখানে অবস্থার অবনিত ঘটলে আইসিউতে ভর্তি করা হয়।

সর্বশেষ রাত সাড়ে ১০ টার দিকে তিনি সংকটাপন্ন অবস্থায় আইসিউতে রয়েছেন বলেও জানান ওসি। তিনি বলেন, ২ আসামী গ্রেফতার করা হয়েছে বাকি আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com